হাতে কলমে ফেসবুক মার্কেটিং এর কৌশল জেনে নিন
আজকের ডিজিটাল যুগে ব্যবসা বা ব্র্যান্ডকে সামনের দিকে এগিয়ে নিতে চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার অপরিহার্য। যারা ফেসবুক মার্কেটিং এর কৌশল সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই আর্টিকেল।
ফেসবুক এমন এক প্লাটফর্ম যা এক বিলিয়নেরও বেশি ব্যবহারকারীর কারণে আপনার ব্র্যান্ডকে সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছে দেবে। তবে শুধু ফেসবুকে পেজ খুলে বা দু-একটা পোস্ট দিলেই এর ফল পাওয়া যায় না। এর পেছনে রয়েছে কিছু নির্দিষ্ট কৌশল ও পরিকল্পনা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। তাহলেই আপনি আপনার ব্যবসার জন্য কাঙ্ক্ষিত ফলাফল পাবেন।
পোস্ট সূচীপত্রঃ ফেসবুক মার্কেটিং এর কৌশলসমূহ
- ফেসবুক মার্কেটিং এর কৌশল
- ফেসবুক মার্কেটিং কি
- ফেসবুক মার্কেটিং এর কাজ কি
- হাতে কলমে ফেসবুক মার্কেটিং
- ফেসবুক মার্কেটিং এর সুবিধা
- ফেসবুক মার্কেটিং এর গুরুত্ব
- ফেসবুক মার্কেটিং এর বিশেষ দিক
- ফেসবুক মার্কেটিং কেন করবেন
- আমাদের শেষ কথা
ফেসবুক মার্কেটিং এর কৌশল
ফেসবুক মার্কেটিং এর প্রথম কৌশল হলো একটি আপনাকে পার্সোনাল বিজনেস
ফেসবুক পেজ তৈরি করতে হবে। আপনার পণ্য বা সেবা সম্পর্কে কাঙ্খিত একটি
ফেসবুক পেজ থাকা অত্যন্ত জরুরী একটি বিষয়। আবার আপনার কাঙ্খিত ফেসবুক পেজে
যথেষ্ট ফলোয়ার থাকতে হবে। তা না হলে ফেসবুক মার্কেটিং করে আপনি খুব একটা
ফায়দা নিতে পারবেন না। আপনার ফেসবুক পেজে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকতে হবে।
আপনার ফেসবুকের কনটেন্টগুলো অত্যন্ত সুন্দর এবং অন্য সবার থেকে আলাদা হতে হবে
।
কাজেই, আপনাকে অনেক ভালো কনটেন্ট তৈরি করতে হবে। আপনার কন্টেনটের মাধ্যমে
কাস্টমারের মনোযোগ আকর্ষণ করতে হবে। ফেসবুক সমর্থন করে না এরকম কোন পোস্ট
আপনার ফেসবুক পেজে আপলোড করবেন না। ফেসবুকের নিয়ম নীতি মেনে অবশ্যই পোস্ট
করতে হবে। এটিও আরেকটি কৌশল ফেসবুক মার্কেটিং করার জন্য।
ফেসবুক মার্কেটিং কি
কোন ব্যবসায়িক পণ্য বা সেবার প্রচারের জন্য যদি অনলাইন প্লাটফর্ম তথা
ফেসবুক ব্যবহার করে হয়ে থাকে তখন সেটাকে ফেসবুক মার্কেটিং বলা হয়। অনলাইনে
ইন্টারনেটের সহায়তায় কোন পণ্য বা সেবার প্রচার-প্রচারণার জন্য যদি ফেসবুককে
মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় তখন সেই পণ্য বা সেবার প্রচারকেই ফেসবুক
মার্কেটিং বলা হয়ে থাকে। বর্তমান সময়ে ফেসবুক মার্কেটিং খুবই জনপ্রিয় একটি
মাধ্যম। আপনার কোন পণ্য বা সেবা কাঙ্ক্ষিত জনগনের কাছে পৌঁছাতে ফেসবুক
মার্কেটিং এর বিকল্প নেই। আর বর্তমানে যাদের ই-কমার্স ব্যবসা রয়েছে তাদের তো
অবশ্যই ফেসবুক মার্কেটিং সম্পর্কে বিস্তারিত ধারণা রাখা প্রয়োজন। কারণ
ই-কমার্স ব্যবসা কে প্রমোট করার জন্য অবশ্যই ফেসবুক ব্যবহার করা খুব জরুরী।এখন
বর্তমানে আমরা ফেসবুকে যে বিভিন্ন এড দেখি তা মূলত সেই কোম্পানি ফেসবুক
মার্কেটিং করে সেই এডটি দিয়েছে। কাজেই, বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান কোন
পণ্য বা সেবাকে কাঙ্ক্ষিত জনগণের কাছে পৌঁছাতে ফেসবুকের মাধ্যমে যে প্রচার
প্রচারণা করে থাকে সেটি হল মূলত ফেসবুক মার্কেটিং।
ফেসবুক মার্কেটিং এর কাজ কি
ফেসবুক মার্কেটিং এর প্রধান কাজ হল কোন পণ্য বা সেবার প্রচার-প্রচারণা করা।
মূলত কোন ব্র্যান্ডকে প্রমোট করার ক্ষেত্রেই ফেসবুক মার্কেটিং সবচেয়ে বেশি
কাজ করে থাকে।সহজ ভাবে বলতে গেলে, আপনার কোন পণ্য বা সেবা আপনার নিজ এলাকা,
নিজ শহর এবং নিজ দেশ এমন কি সারা বিশ্বব্যাপী প্রচারের জন্য ফেসবুক মার্কেটিং
কাজ করে থাকে। ফেসবুকে আপনি যদি নির্দিষ্ট পরিমাণ টাকা পেমেন্ট নির্দিষ্ট
সময়ের জন্য আপনার পণ্য বা সেবার প্রচার-প্রচারণা করতে চান অর্থাৎ আপনার
ব্র্যান্ডকে প্রমোট করতে চান তাহলে এই কাজটি ফেসবুক করে দেবে।
কাঙ্ক্ষিত কাস্টমারকে টার্গেট করে দেওয়া এবং সেল বৃদ্ধি করে দেওয়াই ফেসবুক
মার্কেটিং প্রধান কাজ।আপনার যেকোনো একটি ব্যবসাকে সকলের কাছে পরিচিত করতে হলে
সোশ্যাল মিডিয়ার যে প্লাটফর্মটি সবচেয়ে বেশি কাজ করবে তা হলো ফেসবুক
মার্কেটিং। মূলত ফেসবুকে পোস্ট বুস্টিং করার মাধ্যমে আপনার ব্যবসার সেল অনেক
অংশে বৃদ্ধি করা সম্ভব।
হাতে কলমে ফেসবুক মার্কেটিং
বর্তমান সময়ে বিভিন্ন পণ্য বা সেবা কাঙ্ক্ষিত গ্রাহকদের কাছে পৌঁছাতে ফেসবুক
মার্কেটিং যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি। ফেসবুক মার্কেটিং
হলো বাস্তব কাজের মাধ্যমে ফেসবুক ব্যবহার করে কোনো পণ্য, সেবা বা ব্যবসার
প্রচার-প্রচারণা এবং পরিচালনা করার প্রক্রিয়া। এটি ডিজিটাল মার্কেটিংয়ের
একটি গুরুত্বপূর্ণ অংশ । এর জন্য একটি ফেসবুক বিজনেস পেজ তৈরি
করে সেখানে ব্যবসার নাম, লোগো, কভার ছবি, যোগাযোগের তথ্য এবং পণ্যের বিবরণ
যুক্ত করা হয়।
এরপর আপনার পেজে নিয়মিত আকর্ষণীয় ছবি, ভিডিও, রিলস, স্টোরি ও তথ্যবহুল
পোস্ট প্রকাশ করে সকল গ্রাহকদের আকৃষ্ট করা হয়। তারপর Facebook Ads
ব্যবহার করে সকল গ্রাহকদের কাছে বিজ্ঞাপন পৌঁছে দেওয়া হয়। বিজ্ঞাপনে বয়স,
লিঙ্গ, অবস্থান, ভাষা, আগ্রহ ও আচরণের ভিত্তিতে অডিয়েন্স নির্বাচন করা হয়,
ফলে বিজ্ঞাপন সঠিক মানুষের কাছে পৌঁছায়।আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো
গ্রাহকের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি
করা হয়।গ্রাহকের মন্তব্য ও মেসেজের দ্রুত উত্তর দেওয়া, তাদের সমস্যার
সমাধান করা এবং ভালো সেবা প্রদান করা।
ফেসবুক মার্কেটিং এর সুবিধা
ফেসবুক মার্কেটিং বর্তমান সময়ের অন্যতম কার্যকর ডিজিটাল মার্কেটিং পদ্ধতি।
ফেসবুক ব্যবহার করে খুব সহজে এবং তুলনামূলক কম খরচে অসংখ্য মানুষের কাছে
পণ্য,সেবা বা ব্যবসার প্রচার করা যায়।কারণ বর্তমানে প্রায় সকল মানুষই
ফেসবুক ব্যবহার করে থাকে। ফেসবুকে বিভিন্ন জিনিসের মার্কেটিং করলে সেগুলো
সম্পর্কে অনেক মানুষ জানতে পারবে। যেটা ফেসবুক মার্কেটিং এর সবচেয়ে বড়
সুবিধা। ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে ব্যবসার ব্র্যান্ড পরিচিতি দ্রুত
বৃদ্ধি করা যায় এবং নতুন গ্রাহক সংগ্রহ করা সহজ হয়।ফেসবুক মার্কেটিং এর
মাধ্যমে স্বল্প খরচে আপনার পণ্য বা সেবার প্রচুর প্রচার-প্রচারণা করা সম্ভব।
যেটা অন্যান্য মার্কেটিং এর মাধ্যমে সম্ভব না। এছাড়া ফেসবুক বিজ্ঞাপনের ফলাফল
সহজেই বিশ্লেষণ করা যায়। কতজন বিজ্ঞাপন দেখেছে,কতজন ক্লিক করেছে, কতজন পণ্য
কিনেছে বা যোগাযোগ করেছে এর সবকিছুই পর্যবেক্ষণ করা যায়।
ফেসবুক মার্কেটিং এর গুরুত্ব
বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম যেহেতু ফেসবুক।
তাই ব্যবসা, প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত ব্র্যান্ডের প্রচার-প্রচারণার জন্য
ফেসবুক মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ প্রায় সকলেই দিনের
মধ্যে অন্তত একবার হলেও ফেসবুকে প্রবেশ করে। এটি অল্প খরচে দ্রুত বিপুল
সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছানোর সুযোগ দেয়।কাজেই, ফেসবুক মার্কেটিং
ভালোভাবে করতে পারলে অনেকাংশেই ব্যবসার সেল বৃদ্ধি করা সম্ভব। তাই এই
দিক বিবেচনায় ফেসবুক মার্কেটিং এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই ব্যবসার
ক্ষেত্রে অন্যান্য মার্কেটিং এর তুলনায় ফেসবুক মার্কেটিং এর গুরুত্ব সবচেয়ে
বেশি । শুধু ব্যবসায় নয় সকল ক্ষেত্রেই ফেসবুক মার্কেটিং এর গুরুত্ব
অপরিসীম। আপনার নির্দিষ্ট পণ্য বা সেবা প্রচার-প্রচারণার ক্ষেত্রে ফেসবুক
মার্কেটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া ফেসবুক মার্কেটিং
গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করে দেয়। মেসেজ ও মন্তব্যের
দ্রুত উত্তর দেওয়ার মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করা যায়।
ফেসবুক মার্কেটিং এর বিশেষ দিক
ফেসবুক মার্কেটিং বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও কার্যকর ডিজিটাল
মার্কেটিং পদ্ধতি।ফেসবুক এর কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে ব্যবসা
প্রতিষ্ঠানগুলো সহজেই নির্দিষ্ট গ্রাহকদের কাছে তাদের পণ্য ও সেবার প্রচার
করতে পারে। ফেসবুক মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ দিক হলো কম খরচে বেশি
মানুষের কাছে পৌঁছানোর সুযোগ। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য
ছোট বাজেট দিয়েও বিজ্ঞাপন চালানো সম্ভব। এছাড়া ছবি, ভিডিও, রিলস, স্টোরি
ও লাইভ ভিডিওর মাধ্যমে আকর্ষণীয় কনটেন্ট প্রকাশ করে গ্রাহকদের মনোযোগ
আকর্ষণ করা যায় ।ফেসবুক মার্কেটিংয়ের আরেকটি বিশেষ দিক হলো তাৎক্ষণিক
ফলাফল বিশ্লেষণ।বিজ্ঞাপন কতজন দেখেছে,কতজন ক্লিক করেছে, কতজন যোগাযোগ করেছে
বা পণ্য কিনেছে -এসব তথ্য সহজেই জানা যায়। এর ফলে প্রয়োজন অনুযায়ী
বিজ্ঞাপনের কৌশল পরিবর্তন করা যায়।এছাড়া ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে
গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাৎক্ষণিক মতামত সংগ্রহ এবং দ্রুত
গ্রাহকসেবা প্রদান করা সম্ভব।
ফেসবুক মার্কেটিং কেন করবেন
ফেসবুক মার্কেটিং করার বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত নিজের ব্র্যান্ডিং একে
অন্যের কাছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পৌঁছানোর জন্য ফেসবুক মার্কেটিং করা
জরুরি। বর্তমান সময়ে যেহেতু ফেসবুক ব্যবহারকারী সংখ্যা বেড়েই চলেছে।
কাজেই, নিজের ব্র্যান্ডিংকে অন্যের কাছে তুলে ধরার সবচেয়ে ডিজিটাল মাধ্যম
হচ্ছে ফেসবুক। ফেসবুক মার্কেটিং করলে খুব কম খরচে অল্প সময়ের মধ্যে বিপুল
সংখ্যক সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছানো যায়।যেকোনো পণ্যের প্রচার এবং
প্রসারের জন্য ফেসবুক মার্কেটিং এর জুড়ি নেই। ব্যবসায়িক পণ্যের প্রচার
এবং প্রসারের জন্য অবশ্যই ফেসবুক মার্কেটিং করা প্রয়োজন। আবার
বিজনেস পেজের ফলোয়ার বৃদ্ধির জন্য ফেসবুক মার্কেটিং যথেষ্ট ভূমিকা পালন
করে থাকে। ফ্যান ফলোয়ার যত বেশি হবে প্রোডাক্ট বিক্রি হওয়ার
সম্ভাবনাও ততো বেড়ে যাবে। ব্যবসার সেল বৃদ্ধির জন্য অবশ্যই ফেসবুক
মার্কেটিং করা একান্ত প্রয়োজন। ফেসবুক মার্কেটিং করার প্রধান কারণ হলো এর
বৃহৎ জনগোষ্ঠী। কারণ ফেসবুক প্রতিনিয়ত যত মানুষ ব্যবহার করে অন্যান্য
যোগাযোগ মাধ্যম সাইট ততটা ব্যবহার করে না।
আমাদের শেষ কথা
ফেসবুক মার্কেটিং বর্তমান সময়ের অন্যতম কার্যকর এবং জনপ্রিয় ডিজিটাল
মার্কেটিং কৌশল।একটি সফল ফেসবুক মার্কেটিং কৌশল তৈরির জন্য প্রয়োজন
ধারাবাহিক প্রচেষ্টা, বিশ্লেষণ,অভিজ্ঞতা । সঠিকভাবে ফেসবুক মার্কেটিং এর
কৌশল প্রয়োগ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।ফেসবুক অ্যালগরিদম প্রতিনিয়ত
পরিবর্তিত হচ্ছে, তাই কৌশলগুলোও সময়ের সাথে হালনাগাদ করতে হয়। একজন সচেতন
মার্কেটার হিসেবে আপনাকে অবশ্যই জানতে হবে কখন ভিডিও কনটেন্ট ব্যবহার করতে
হবে, কখন লাইভে যেতে হবে, কিংবা কোন সময়ে স্পন্সরড পোস্ট দিতে হবে। ফেসবুক
কোনো ম্যাজিক নয়, কিন্তু এটি একটি শক্তিশালী মার্কেটিং প্ল্যাটফর্ম।
যারা এর কৌশল শিখে ধৈর্য ধরে কাজ করে,তারাই দীর্ঘমেয়াদে সফল হয়।
ফেসবুক মার্কেটিং শুধু একটি প্রচারমাধ্যম নয়, বরং আধুনিক ব্যবসার বিকাশ ও
টেকসই সাফল্য অর্জনের একটি শক্তিশালী হাতিয়ার।



সৃজন ক্রিয়েটিভ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url