নামাযের সাধারণ ভুলভ্রান্তি

 নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। তাই নামাজ আদায়ের সময় ভুল-ভ্রান্তি থেকে সতর্ক থাকা জরুরি।নামাজের আগে এর নিয়ম-কানুন ভালোভাবে শেখা, অর্থ বুঝে কিরাত পড়া, ধীরস্থিরভাবে রুকু-সিজদা করা এবং আল্লাহর প্রতি পূর্ণ মনোযোগ রাখা উচিত। এতে নামাজে ভুল কম হবে এবং ইবাদতের প্রকৃত স্বাদ অনুভব করা যাবে। 

নামাজের মধ্যে সাধারণ ভুল-ভ্রান্তিগুলা নিচে উল্লেখ করা হলো ঃ

তাকবীর

  • তাকবীরে তাহরিমার সময় দুই হাত কাঁধ / কানের লতি পর্যন্ত না তোলা
  • তাকবীরে তাহরিমার সময় আঙ্গুল লম্বা না করা ও বেশী ফাঁক বা মিলিয়ে রাখা
  • তাকবীরে তাহরিমার সময় হাতের তালু কেবলামুখী না করা
  • তাকবীরে তাহরিমার সময় মাথা ঝোঁকানো

কিয়াম


  • কিয়াম অবস্থায় দু'পায়ের আগা ও গোড়া সমান্তরাল না রাখা
  • কিয়াম অবস্থায় দুই হাত ঠিক মত না বাঁধা
  • কিয়ামে এক পায়ে বেশী ভর করা
  • কিয়াম অবস্থায় দৃষ্টি সেজদা স্থানে না রাখা
  • দাঁড়ানো অবস্থায় হেলানো-দোলানো

ক্বিরাত


  • মনে মনে মুখ না খুলে (উচ্চারণ না করে) ক্বিরাত পাঠ

রুকু 


  • ক্বিরাত পাঠ অবস্থায় রুকুতে যাওয়া
  • রুকুতে স্থির না হওয়া
  • রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে সেজদাতে যাওয়া
  • রুকুতে মাথা পিঠ নিতম্ব সমান্তরাল না হওয়া
  • রুকুতে হাঁটু দুই হাত দ্বারা জোরে চেপে ধরে না রাখা

সেজদা


  • সেজদায় দুই হাত মাটিতে বিছিয়ে রাখা 
  • সেজদায় হাতের তালু ও মেঝের মধ্যে ফাঁক রাখা
  •  সেজদায় উরু ও পেট একত্র হওয়া 
  • সেজদায় উরু সোজা না হওয়া 
  • সেজদাতে নাক মাটিতে না ঠেকানো 
  • সেজদাতে দুই পা মাটি থেকে উঠিয়ে ফেলা 
  • সেজদায় দুই কাঁধ সমান্তরাল না রাখা বা একদিকে ঝুলে রাখা 
  • সেজদার সময় সেজদার স্থান ও উরুর মধ্যে অস্বাভাবিক ফাঁক রাখা 
  • সেজদা থেকে ওঠার সময় পথিমধ্যে ক্বিরাত শুরু করা

বৈঠক


  • বৈঠকের সময়ে হাত উরুর উপরে খুব সামনে বা পিছনে রাখা 
  • বৈঠকের সময় পা পাশে বিছিয়ে দেওয়া 
  • দুই পা খাড়া রেখে বসা 
  • উভয় পা বিছিয়ে বা বাম পায়ের উপর ডান পা রেখে বসা 
  • বসার সময় কুঁজো/হাঁটু ধরে ভর দিয়ে থাকা 
  • বৈঠকের সময় সময় আঙ্গুল বেশী ফাঁক বা মিলিয়ে রাখা

জামায়াত


  • মাসবুকের (যিনি জামাতে পরে যোগ দেন) তাকবীরে তাহরিমা ও রুকুর তাকবীর মিলিয়ে ফেলা
  • জামাতে নামাযের কাতার সোজা না করা
  • কাতারের মাঝখানে ফাঁক রাখা
  • সামনের কাতারে জায়গা রেখে পিছনের কাতারে দাঁড়ানো
  • জামায়াত ধরার জন্য দৌড়ানো
  • ফরজ সুন্নত নফল নামায সব সময় একই স্থানে পড়া
  • ইমামের সাথে সাথে জোরে জোরে তাকবীর তাহরিমা উচ্চারণ করা
  • ইমামের অনুসরণে অযথা বিলম্ব করা
  • রুকু সিজদা সালাম ইত্যাদি যে কোন কাজ ইমামের আগে করা
  • নতুন কাতার শুরু করার সময় ইমামের বরাবর পিছনে না দাঁড়ানো
  • ইকামত / খুতবা দান অবস্থায় কথা বলা

সালাম

  • সালাম ফেরানোর সময়ে অযথা মাথা বা ঘাড় ঝোঁকানো
  • সালাম ফেরানোর সময়ে দূরে তাকানো
  • সুতরা বা আড়াল করার ব্যাপারে অসতর্কতা

বিবিধ

  • অপ্রয়োজনে/ওয়াজিব বাদ না পড়লেও সুহু সিজদা করা
  • নামাজের পুরো সময়ে কেবলা ঠিক না রাখা
  • তাড়াহুরা করে মুসল্লিদেরকে ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া
  • দৃষ্টি এদিক ওদিক করা
  • বিনা ওজরে গলা খাঁকারি দেওয়া
  • যে কোন রোকনে ৩ বারের বেশী চুলকানো বা অন্য কোন কাজ করা
  • মুসল্লিরা মসজিদে স্থান নির্দিষ্ট করা
  • অন্যের ডিস্টার্ব হয় এমন জোরে ক্বিরাত / কুরআন পড়া
  • নামায কায়েমে বাধা সমূহ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সৃজন ক্রিয়েটিভ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url