নামাযে মনোযোগ সৃষ্টি
সুরা, দুআ, তাসবীহ সমূহের অর্থ জানা
দেহ ও মনের সমন্বয়ে মানুষ। নামাযে দেহ মন উভয়েরই সমন্বয় রাখতে হবে। দেহের উপর
জোর খাটে কিন্তু মনের উপর জোর খাটে না। জোর করে নয় বুঝ দিয়ে মনকে নামাযের ভিতর
রাখতে হবে। আর এর সর্বোত্তম উপায় হলো মনকে অর্থের পিছনে লাগানো। মন যদি অর্থ
বুঝে তাহলে সে নামাযে থাকতে বাধ্য হবে। অর্থ না জানলে মুখ সূরা, দুআ, তাসবীহ
উচ্চারণ করবে কিন্তু মন অন্য কাজে ব্যস্ত থাকবে। অর্থ জানলে মুখের সাথে মনও
নামাযেই থাকবে।
কতগুলি কলাকৌশল অবলম্বনঃ
- ধীর স্থির ও খুশু খুজুহ এর সাথে নামায পড়া। কখনও তাড়াহুড়া না করা। নামায যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত তাই এটি অত্যন্ত সতর্কতার সাথে ধীর স্থিরভাবে আদায় করতে হবে।
তাড়াহুড়ার ক্ষতিঃ
- তেলাওয়াত/ক্বেরাত অশুদ্ধ হবে
- তাদিলে আরকান নষ্ট হবে
- মনোযোগ সৃষ্টির সুযোগ না পাওয়া
প্রত্যক্ষ সম্বোধনের আয়াতসমূহ তিলাওয়াতের অভ্যাস করা
আল্লাহ তায়ালার প্রশংসা ও সিফাতের আয়াত এবং আখেরাতের শাস্তি ও পুরষ্কার
বিষয়ক আয়াত তিলাওয়াত করা-
নফল নামাযে বড় সূরা ব্যবহারের অভ্যাস করাঃ
- মুখস্ত বড় সূরা পাঠ
- বড় সূরা মুখস্তের ব্যবস্থা করা
- ছোট একটি সূরা একাধিক বার পাঠ
- কয়েকটি ছোট সূরা একত্রিত করা
নামায শেষে নামাযের প্রভাব স্থায়ী হতে দেওয়ার জন্য অপেক্ষা করা
নামাযের মাধ্যমে আমরা সীমাহীন শক্তি ক্ষমতার উৎস আল্লাহ তায়ালার সঙ্গে সংযোগ
স্থাপন করি। আমাদের ধারণ ক্ষমতা নিতান্ত সীমাবদ্ধ। আল্লাহ তায়ালার সঙ্গে একবার
সংযোগ স্থাপনের প্রভাব প্রতিক্রিয়া হজম করার জন্য বিভিন্ন নামাজের মাঝে বিরতি
দেওয়া প্রয়োজন।
- জীবনের শেষ নামায মনে করা
- নামাযকে সুন্দর করবে
- দৈনন্দিন কাজকর্ম গোছানো হবে
- দায়-দায়িত্বের স্বচ্ছতা বৃদ্ধি পাবে
- দৃষ্টি নিয়ন্ত্রণে রাখা, দৃষ্টি আকৃষ্টকারী জিনিস না থাকা, সিজদাহর স্থানের প্রতি নজর রাখা
- কান্না অথবা কান্নার জন্য চেষ্টা করা
- সুন্দর আওয়াজ ও তারতীল সহকারে ক্বিরাত পাঠ করা
- ওয়াক্তমত বা সময়মত নামায পড়া
ওয়াক্ত মত নামায আদায়ে বাধা সমূহঃ
- ঘুমিয়ে যাওয়া
- কাজে কর্মের ব্যস্ততায় ভুলে যাওয়া
- ভ্রমণকালীন পুরুষের জন্য জামাতে নামায পড়া
- পরিবেশ পরিস্থিতি
- ব্যক্তিগত আলস্য ও অভ্যাস
পুরুষের জন্য শরয়ী ওজর ব্যতীত জামায়াতে নামায পড়া ওয়াজিব। জামায়াতে
না
যাওয়ার শরয়ী কারণ হলোঃ
- অসুস্থতা চলাচলে অক্ষম বা খুবই অসুস্থ।
- শত্রুতা বা অন্য কোন কারণে জীবনের ঝুঁকি থাকা বা মৃত্যু ভয়।
- প্রাকৃতিক দূর্যোগ-যাতায়াত সমস্য
- ক্ষুধার্ত হলে এ প্রাকৃতিক প্রয়োজনে পরে নামায পড়া
- হাই ওঠা দমন করা
সৃজন ক্রিয়েটিভ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url