বাংলা আর্টিকেল লিখার নিয়ম সমূহ
একটি ভালো বাংলা আর্টিকেল লিখার জন্য প্রথমেই যে বিষয় গুলোর প্রতি নজর রাখতে হবে সেগুলো হলো একটি উপযুক্ত বিষয় নির্বাচন এবং একটি আকর্ষনীয় শিরোনাম।
বাংলা আর্টিকেল লিখার জন্য এর পরে যা প্রয়োজন তা হলো, ভুমিকা, মূল অংশে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা । খেয়াল রাখতে হবে যেনো অনুচ্ছেদ গুলি সুবিন্যাস্ত এবং একইসাথে প্রাসঙ্গিক হয়, সর্বশেষ উপসংহার দিয়ে বাংলা আর্টিকেল লিখা শেষ করতে হবে।
পোস্ট সূচীপত্রঃ বাংলা আর্টিকেল লিখার নিয়মসমূহ
- বাংলা আর্টিকেল লিখার নিয়ম সমুহ
- আর্টিকেল কি?
- শিরোনাম নির্বাচন
- আর্টিকেল লেখার আগে রিসার্চ করুন
- আকর্ষণীয় ও SEO-ফ্রেন্ডলি শিরোনাম লেখা
- ফোকাস কিওয়ার্ড নির্বাচন
- আর্টিকেল অ্যালাইনমেন্ট
- লেখাগুলোকে প্যারাগ্রাফ আকারে লিখা
- নাম্বার ও বুলেট পয়েন্ট ব্যাবহার
- ফিচার ইমেজ যুক্ত করা
- উপসংহার যুক্ত করা
- কপিরাইট বিষয়ে সতর্ক থাকা
- উপসংহারঃ বাংলা আর্টিকেল লিখার নিয়ম সমূহ
বাংলা আর্টিকেল লিখার নিয়ম সমুহ
আপনি যদি বাংলা আর্টিকেল লিখার নিয়ম সমূহ আত্মস্থ করতে পারেন তাহলে আপনার
আর্টিকেলটি দৃষ্টিনন্দন ও পাঠক আকৃষ্টকারী হবে। সহজ ও সাবলিল ভাষায় লিখা এবং
পাঠকদের মনোযোগ ধরে রাখায় হবে আপনার মূল লক্ষ। সঠিক নিয়মে বাংলা আর্টিকেল লিখলে
তা হবে আপনার পাঠকের জন্য তথ্যপূর্ণ ও উপকারী ।
আর্টিকেল এমন ভাবে লিখতে হবে যাতে করে আপনার আর্টিকেল পড়ে আপনার পাঠক আপনার
লিখার প্রতি আকৃষ্ট হয় এবং পরবর্তীতে সে আপনার লেখা পড়ার জন্য আগ্রহী হয়। যে
কোনো কাজ শুরু করার আগে সেই বিষয়ে ধারনা থাকা অত্যান্ত জরুরী। যেমন আপনি যখন
আর্টিকেল লিখছেন তখন আর্টিকেল বিষয় টা কি তা জানতে হবে, এর নিয়ম কানুন গুলো কি
কি সে বিষয়ে আপনার ধারনা থাকতে হবে।
আর্টিকেল কি ?
কোনো নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত ভাবে লিখে প্রকাশ করাকে আর্টিকেল বলে। আর্টিকেল
একজন পাঠককে কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে ধারনা দেয়। আর্টিকেল অনেক ধরনের হতে
পারে,যেমনঃ তথ্যভিত্তিক,বিশ্লেষনধর্মী,মতামত ভিত্তিক ইত্যাদি। বাংলা আর্টিকেল
লেখার ক্ষেত্রে সহজ ও সাবলিল ভাষার ব্যাবহার পাঠককে আকৃষ্ট করতে সাহায্য করে।
বাংলা আর্টিকেল লিখার সময় আপনার অবশ্যই খেয়াল রাখা উচিৎ কিভাবে প্রথম দেখাতেই
পাঠকদের আগ্রহী করে তোলা যায়। তথ্যগুলো এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে পাঠক
সহজেই বুঝতে পারেন এবং দীর্ঘদিন মনে রাখতে পারেন। একটি ভালো আর্টিকেলের মূল
লক্ষ্য হলো পাঠকের প্রশ্নের সঠিক উত্তর দেওয়া এবং তাকে শেষ পর্যন্ত পড়তে
আগ্রহী করা।
শিরোনাম নির্বাচন
শিরোনাম হলো কোনো আর্টিকেলের সারাংশ,অর্থাৎ এক লাইনে সম্পূর্ণ আর্টিকেল
সম্পর্কে ধারনা প্রদান করা। আপনার আর্টিকেলের শিরোনামটি এমন হবে যাতে করে
প্রথম দেখাতেই পাঠকের মনোযোগ আপনার আর্টিকেলে আটকে যায়। যত ভালোই
আর্টিকেল লেখা হোক না কেন, যদি শিরোনাম আকর্ষণীয় না হয়, তাহলে অনেক পাঠক সেটি
পড়ার আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। শিরোনাম যত আকর্ষনীয় এবং মুখরোচক হবে, এটি তত
আপনার পাঠকদেরকে আপনার আর্টিকেলের প্রতি আগ্রহী করে তুলবে। পাঠককে আকৃষ্ট করার
প্রথম এবং সবচেয়ে বড় মাধ্যম হলো শিরোনাম। সুতরাং বাংলা আর্টিকেল লিখার ক্ষেত্রে
শিরোনাম নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ।
আর্টিকেল লেখার আগে রিসার্চ করুন
একটি মানসম্মত ও তথ্যবহুল আর্টিকেল লেখার প্রথম ধাপ হলো সঠিকভাবে
রিসার্চ (Research) করা। অনেকেই কোনো বিষয় সম্পর্কে সামান্য ধারণা নিয়েই
লেখা শুরু করেন। এর ফলে লেখায় ভুল তথ্য, অসম্পূর্ণ আলোচনা এবং পাঠকের
প্রশ্নের সঠিক উত্তর না পাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তাই আর্টিকেল লেখার
আগে পর্যাপ্ত সময় নিয়ে বিষয়টি সম্পর্কে গবেষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রিসার্চের মাধ্যমে আপনি শুধু তথ্য সংগ্রহই করেন না, বরং বিষয়টির গভীরে
যাওয়ার সুযোগ পান। এতে আপনার লেখা আরও সমৃদ্ধ, নির্ভুল এবং পাঠকের জন্য
উপযোগী হয়ে ওঠে। আর্টিকেল লেখার আগে রিসার্চ করা একজন দক্ষ কনটেন্ট রাইটারের
অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যাস। যত ভালোভাবে গবেষণা করবেন, আপনার লেখা তত বেশি
তথ্যসমৃদ্ধ, নির্ভুল এবং পাঠকবান্ধব হবে।
আকর্ষণীয় ও SEO-ফ্রেন্ডলি শিরোনাম লেখা
একটি আর্টিকেলের সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি হলো আকর্ষণীয় ও
SEO-ফ্রেন্ডলি শিরোনাম (Title)। কারণ একজন পাঠক যখন গুগল বা অন্য কোনো সার্চ
ইঞ্জিনে কিছু খোঁজেন, তখন প্রথমেই তার নজর যায় আর্টিকেলের শিরোনামের দিকে।
যদি শিরোনামটি স্পষ্ট, আকর্ষণীয় এবং তার প্রয়োজনের সঙ্গে মিল থাকে, তাহলে
তিনি সেই আর্টিকেলে ক্লিক করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই একটি ভালো
শিরোনাম শুধু পাঠকের দৃষ্টি আকর্ষণই করে না, বরং সার্চ ইঞ্জিনকেও আর্টিকেলের
বিষয়বস্তু বুঝতে সাহায্য করে।
ফোকাস কিওয়ার্ড নির্বাচন
মানব শরীরের জন্য হৃৎপিন্ড যেমন গুরুত্বপূর্ণ, বাংলা আর্টিকেল লিখার জন্য ফোকাস
কিওয়ার্ড ঠিক একই রকম গুরুত্বপূর্ণ। অর্থাৎ ফোকাস কিওয়ার্ডকে কোনো আর্টিকেলের
হৃৎপিন্ড বলা হয়ে থাকে। সহজভাবে বলতে গেলে, কোনো নির্দিষ্ট বিষয়ে মানুষ যে
শব্দ বা বাক্য লিখে সার্চ করে, সেটিই আপনার আর্টিকেলের ফোকাস কীওয়ার্ড । ফোকাস
কিওয়ার্ড ছাড়া কোনো আর্টিকেলকে যে কোনো সার্চ ইন্জিনের প্রথম পেজে আনা সাধারনত
খুবই কঠিন। এখন প্রশ্ন হলো ফোকাস কিওয়ার্ড জিনিস টা কি? তাহলে চলুন জেনে নিই
ফোকাস কিওয়ার্ড কি। মানুষ কোনো কিছু জানার জন্য গুগলে বা যে কোনো সার্চ
ইন্জিনে যা লিখে সার্চ করে সেটায় ফোকাস কিওয়ার্ড।
আরও পড়ুন ঃ
বাংলা আর্টিকেল লিখে প্রতিদিন টাকা ইনকাম করুন
আর্টিকেল অ্যালাইনমেন্ট
আর্টিকেল অ্যালাইনমেন্ট বলতে আর্টিকেলের লেখাগুলো সথিকভাবে কিভাবে সাজানো
থাকবে তা বুঝানো হয়। আর্টিকেলের লেখাগুলো বেশ কয়েকটি নিয়মে সাজানো
থাকে। সেগুলো হলো, বাম দিক থেকে, ডান দিক থেকে, মাঝ বরাবর এবং জাস্টিফাই। বাম
দিক থেকে সাজানোর অর্থ লাইনগুলো সবসময় বাম দিক থেকে শুরু হবে। ডান দিক থেকে
সাজানোর অর্থ লাইনগুলো সবসময় ডান দিক থেকে শুরু হবে। মাঝ বরাবর সাজানোর
অর্থ লাইনগুলো সবসময় মাঝখান থেকে শুরু হবে। এবং জাস্টিফাই অর্থ লেখা গুলো
ডানে এবং বামে মার্জিনের সাথে লেগে থাকবে। সাধারনত বাংলা আর্টিকেল লিখার
ক্ষেত্রে, লিখা গুলোকে জাস্টিফাই অ্যালাইনমেন্টে রাখতে হয়। এতে লেখা গুলো
বইয়ের লেখার মত হয় এবং পাঠকদের পড়তে অনেক সুবিধা হয়।
লেখাগুলোকে প্যারাগ্রাফ আকারে লিখা
প্যারাগ্রাফ আকারে লেখা একটি ভালো আর্টিকেলের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
এটি শুধু লেখাকে সুন্দর করে না, বরং পাঠকের জন্য পড়া ও বোঝাও সহজ করে
তোলে।অনেক বড় আর্টিকেল গুলোকে ছোট ছোট প্যারাগ্রাফ আকারে লিখলে পাঠকদের পড়তে
সুবিধা হয়। বড় লেখা একসাথে দেখলে তা প্রথম দেখাতেই বিরক্তিকর বলে মনে হবে
কিন্তু যখন তা প্যারাগ্রাফ আকারে সাজানো থাকবে তখন তা পড়তে পাঠক সাচ্ছন্দ বোধ
করবে। তাই প্রতিটি প্যারাগ্রাফে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা ভালো।
প্রতিটি প্যারাগ্রাফ সাধারণত ৩ থেকে ৫টি বাক্যের মধ্যে রাখা ভালো। একটি
প্যারাগ্রাফ শেষ হলে পরবর্তী প্যারাগ্রাফে নতুন একটি উপবিষয় নিয়ে আলোচনা
শুরু করুন। এতে লেখাটি গোছানো ও পেশাদার দেখায়।
আরও পড়ুন ঃ লাইফস্টাইল উন্নত করার কার্যকর উপায়
নাম্বার ও বুলেট পয়েন্ট ব্যাবহার
একটি মানসম্মত বাংলা আর্টিকেল লেখার ক্ষেত্রে নাম্বার এবং বুলেট
পয়েন্ট সঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আর্টিকেলকে আরও
গোছানো, আকর্ষণীয় করে তোলে। দীর্ঘ প্যারাগ্রাফের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য
খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়। কিন্তু নাম্বার বা বুলেট পয়েন্ট ব্যবহার
করলে পাঠক খুব দ্রুত গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে পারেন । অনেক বড়
আর্টিকেলের মধ্যে বুলেট পয়েন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
হাইলাইট করে পাঠকের সামনে তুলে ধরা যায়।যেমন ধরেন, আপনি কোনো বিষয়ে ৫ টি
টিপস দিবেন। সেখানে যদি গদ্য আকারে টিপস গুলো লিখে রাখেন তাহলে পাঠক যখন
পড়বে তখন সেটিকে তার গল্পের মত মনে হবে। কিন্তু আপনি যদি বুলেট
পয়েন্ট বা নাম্বার ব্যাবহার করেন পাঠক সহযে প্রতিটি পয়েন্ট আলাদা আলাদা
পাবে এবং সহযেই তা বুঝতে পারবে।
ফিচার ইমেজ যুক্ত করা
একটি আর্টিকেল প্রকাশ করার সময় ফিচার ইমেজ যুক্ত করা অত্যন্ত
গুরুত্বপূর্ণ। ফিচার ইমেজ হলো এমন একটি প্রধান ছবি, যা আর্টিকেলের
বিষয়বস্তুকে দৃশ্যমানভাবে উপস্থাপন করে। অনেক সময় একটি
সুন্দর ফিচার ইমেজই পাঠককে আর্টিকেলটি পড়তে উৎসাহিত করে।যে সম্পর্কে
আর্টিকেল লিখা হবে সেই সম্পর্কিত একটি ছবি ফিচার ইমেজ হিসেবে যুক্ত করতে
হবে। যেমন ,আপনি যদি পাহাড়ে ভ্রমন সম্পর্কে আর্টিকেল লিখেন তাহলে একটি
আকর্ষনীয় পাহাড়ের ছবি দিয়ে দিবেন। এতে করে পাঠক এক দেখাতেই বুঝতে পারবে
আপনি আপনার পাঠককে পাহাড় সম্পর্কিত কিছু তথ্য দিতে চাচ্ছেন। ফিচার ইমেজ
আপনার ব্লগ পোস্টটিকে আরও বাস্তব করে তোলে।
উপসংহার যুক্ত করা
একটি মানসম্মত বাংলা আর্টিকেলের শেষ অংশ হচ্ছে উপসংহার। এটি এমন একটি
অংশ, যেখানে পুরো আর্টিকেলের মূল বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরা হয়। একটি
ভালো উপসংহার পাঠককে আলোচনার সারমর্ম বুঝতে সাহায্য করে । উপসংহারে আপনি
দুটি অংশ রাখতে পারেন, একটি হলো লেখক এর নিজস্ব মতামত আর অন্যটি
হলো আর্টিকেলটির সারসংক্ষেপ তুলে ধরা। এটি এমনভাবে লেখা উচিত, যাতে পাঠক
আর্টিকেলটি পড়ে একটি পরিপূর্ণ ধারণা পান এবং তার সকল প্রশ্নের
উত্তর খুঁজে পান। উপসংহার এ গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষিপ্তভাবে
উপস্থাপন করা উচিত। এতে পাঠক সহজেই পুরো আর্টিকেলের মূল বক্তব্য
বুঝতে পারে এবং তা সহজে মনে রাখতে পারেন। একটি সুন্দর ও সুসংগঠিত
উপসংহার শুধু আর্টিকেলের সমাপ্তি নয়; এটি পুরো লেখার সারসংক্ষেপ, পাঠকের
জন্য একটি শেষ বার্তা।
কপিরাইট বিষয়ে সতর্ক থাকা
একটি মানসম্মত বাংলা আর্টিকেল লেখার ক্ষেত্রে কপিরাইট সম্পর্কে সচেতন থাকা
অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যের তৈরি কোনো কনটেন্ট, ছবি, ভিডিও তার অনুমতি
ছাড়া হুবহু কপি করে নিজের নামে প্রকাশ করা আইনগতভাবে বড় ধরনের অপরাধ ।তাই,
আর্টিকেল লেখার সময় সর্বদা নিজের ভাষায় কনটেন্ট লেখার চেষ্টা করুন।
শুধু লেখাই নয়, ছবি, ভিডিও ব্যবহারের ক্ষেত্রেও কপিরাইটের নিয়ম
মেনে চলতে হবে। ইন্টারনেট থেকে পাওয়া সব ছবি বা গ্রাফিক্স বিনা অনুমতিতে
ব্যবহার করা যায় না।সম্ভব হলে নিজের তৈরি ছবি ব্যবহার করুন। যদি অন্যের
ছবি ব্যবহার করতে চান, তাহলে আগে নিশ্চিত করুন যে ছবিটি ব্যবহারের অনুমতি
রয়েছে। এছাড়া, ক্রিয়েটিভ কমন্স (Creative Commons) লাইসেন্সের শর্ত মেনে
ছবি ব্যবহার করতে পারেন। এতে কপিরাইটের নিয়ম মেনে চলা হয় এবং ভবিষ্যতে
কোনো আইনি বা কপিরাইট-সংক্রান্ত সমস্যার ঝুঁকি থাকে না।
উপসংহারঃ বাংলা আর্টিকেল লিখার নিয়ম সমূহ
এই আর্টিকেলে বাংলা আর্টিকেল লিখার নিয়ম সম্পর্কিত বিস্তারিত তথ্য আমরা
জানলাম। এসব নিয়ম গুলো মেনে বাংলা আর্টিকেল লিখা হলে তা মানসম্পন্ন এবং
দৃষ্টিনন্দন আর্টিকেল হবে।এভাবে নিয়মিত নিয়ম মেনে বাংলা আর্টিকেল লিখতে
থাকলে আপনিও একদিন দক্ষ লেখক হয়ে উঠবেন । নিয়ম মেনে আর্টিকেল লেখা হলে তা
পাঠকের মনোযোগের পাশাপাশি জ্ঞান বৃদ্ধি করতেও সহযোগীতা করে। সুতরাং সঠিক
নিয়ম মেনে বাংলা আর্টিকেল লিখুন এবং দক্ষ লেখক হিসেবে নিজেকে গড়ে তুলুন।
এছাড়া “বাংলা আর্টিকেল লিখার নিয়ম”- সম্পর্কে যে কোনো মতামত বা জিজ্ঞাসা
কমেন্টে বক্সে প্রকাশ করুন। এমন আরও প্রয়োজনীয় তথ্য সম্বলিত বাংলা
আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।



সৃজন ক্রিয়েটিভ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url