হাতে কলমে ফেসবুক মার্কেটিং এর কৌশল জেনে নিন
আজকের ডিজিটাল যুগে ব্যবসা বা ব্র্যান্ডকে সামনের দিকে এগিয়ে নিতে চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার অপরিহার্য। যারা ফেসবুক মার্কেটিং এর কৌশল সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই আর্টিকেল।
ফেসবুক এমন এক প্লাটফর্ম যা এক বিলিয়নেরও বেশি ব্যবহারকারীর কারণে আপনার ব্র্যান্ডকে সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছে দেবে। তবে শুধু ফেসবুকে পেজ খুলে বা দু-একটা পোস্ট দিলেই এর ফল পাওয়া যায় না। এর পেছনে রয়েছে কিছু নির্দিষ্ট কৌশল ও পরিকল্পনা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। তাহলেই আপনি আপনার ব্যবসার জন্য কাঙ্ক্ষিত ফলাফল পাবেন।
পোস্ট সূচীপত্রঃ ফেসবুক মার্কেটিং এর কৌশলসমূহ
- ফেসবুক মার্কেটিং এর কৌশল
- ফেসবুক মার্কেটিং কি
- ফেসবুক মার্কেটিং এর কাজ কি
- হাতে কলমে ফেসবুক মার্কেটিং
- ফেসবুক মার্কেটিং এর সুবিধা
- ফেসবুক মার্কেটিং এর গুরুত্ব
- ফেসবুক মার্কেটিং এর বিশেষ দিক
- ফেসবুক মার্কেটিং কেন করবেন
- আমাদের শেষ কথা
ফেসবুক মার্কেটিং এর কৌশল
ফেসবুক মার্কেটিং এর প্রথম কৌশল হলো একটি আপনাকে পার্সোনাল বিজনেস ফেসবুক পেজ তৈরি করতে হবে। আপনার পণ্য বা সেবা সম্পর্কে কাঙ্খিত একটি ফেসবুক পেজ থাকা অত্যন্ত জরুরী একটি বিষয়। আবার আপনার কাঙ্খিত ফেসবুক পেজে যথেষ্ট ফলোয়ার থাকতে হবে। তা না হলে ফেসবুক মার্কেটিং করে আপনি খুব একটা ফায়দা নিতে পারবেন না। আপনার ফেসবুক পেজে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকতে হবে। আপনার ফেসবুকের কনটেন্টগুলো অত্যন্ত সুন্দর এবং অন্য সবার থেকে আলাদা হতে হবে । কাজেই, আপনাকে অনেক ভালো কনটেন্ট তৈরি করতে হবে। আপনার কন্টেনটের মাধ্যমে কাস্টমারের মনোযোগ আকর্ষণ করতে হবে। ফেসবুক সমর্থন করে না এরকম কোন পোস্ট আপনার ফেসবুক পেজে আপলোড করবেন না। ফেসবুকের নিয়ম নীতি মেনে অবশ্যই পোস্ট করতে হবে। এটিও আরেকটি কৌশল ফেসবুক মার্কেটিং করার জন্য।
ফেসবুক মার্কেটিং কি
কোন ব্যবসায়িক পণ্য বা সেবার প্রচারের জন্য যদি অনলাইন প্লাটফর্ম তথা ফেসবুক ব্যবহার করে হয়ে থাকে তখন সেটাকে ফেসবুক মার্কেটিং বলা হয়। অনলাইনে ইন্টারনেটের সহায়তায় কোন পণ্য বা সেবার প্রচার-প্রচারণার জন্য যদি ফেসবুককে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় তখন সেই পণ্য বা সেবার প্রচারকেই ফেসবুক মার্কেটিং বলা হয়ে থাকে। বর্তমান সময়ে ফেসবুক মার্কেটিং খুবই জনপ্রিয় একটি মাধ্যম। আপনার কোন পণ্য বা সেবা কাঙ্ক্ষিত জনগনের কাছে পৌঁছাতে ফেসবুক মার্কেটিং এর বিকল্প নেই। আর বর্তমানে যাদের ই-কমার্স ব্যবসা রয়েছে তাদের তো অবশ্যই ফেসবুক মার্কেটিং সম্পর্কে বিস্তারিত ধারণা রাখা প্রয়োজন। কারণ ই-কমার্স ব্যবসা কে প্রমোট করার জন্য অবশ্যই ফেসবুক ব্যবহার করা খুব জরুরী।এখন বর্তমানে আমরা ফেসবুকে যে বিভিন্ন এড দেখি তা মূলত সেই কোম্পানি ফেসবুক মার্কেটিং করে সেই এডটি দিয়েছে। কাজেই, বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান কোন পণ্য বা সেবাকে কাঙ্ক্ষিত জনগণের কাছে পৌঁছাতে ফেসবুকের মাধ্যমে যে প্রচার প্রচারণা করে থাকে সেটি হল মূলত ফেসবুক মার্কেটিং।
ফেসবুক মার্কেটিং এর কাজ কি
ফেসবুক মার্কেটিং এর প্রধান কাজ হল কোন পণ্য বা সেবার প্রচার-প্রচারণা করা। মূলত কোন ব্র্যান্ডকে প্রমোট করার ক্ষেত্রেই ফেসবুক মার্কেটিং সবচেয়ে বেশি কাজ করে থাকে।সহজ ভাবে বলতে গেলে, আপনার কোন পণ্য বা সেবা আপনার নিজ এলাকা, নিজ শহর এবং নিজ দেশ এমন কি সারা বিশ্বব্যাপী প্রচারের জন্য ফেসবুক মার্কেটিং কাজ করে থাকে। ফেসবুকে আপনি যদি নির্দিষ্ট পরিমাণ টাকা পেমেন্ট নির্দিষ্ট সময়ের জন্য আপনার পণ্য বা সেবার প্রচার-প্রচারণা করতে চান অর্থাৎ আপনার ব্র্যান্ডকে প্রমোট করতে চান তাহলে এই কাজটি ফেসবুক করে দেবে। কাঙ্ক্ষিত কাস্টমারকে টার্গেট করে দেওয়া এবং সেল বৃদ্ধি করে দেওয়াই ফেসবুক মার্কেটিং প্রধান কাজ।আপনার যেকোনো একটি ব্যবসাকে সকলের কাছে পরিচিত করতে হলে সোশ্যাল মিডিয়ার যে প্লাটফর্মটি সবচেয়ে বেশি কাজ করবে তা হলো ফেসবুক মার্কেটিং। মূলত ফেসবুকে পোস্ট বুস্টিং করার মাধ্যমে আপনার ব্যবসার সেল অনেক অংশে বৃদ্ধি করা সম্ভব।

সৃজন ক্রিয়েটিভ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url